
ফাতেহ ডেস্ক: ঢাকায় করা মানহানির মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সোমবার হাইকোর্টে খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। গত ৭ আগস্ট ঢাকার একটি আদালত এই মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন।
মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে কটুক্তি করায় ২০১৬ সালের খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হয় এই মামলা।
