নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

ফাতেহ ডেস্ক: নরসিংদীর শিবপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৪ শিশুসহ ৭ জন নিহত হয়েছে। আহত আরও ১৪ জন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। তারা হলেন- কান্তিক বর্মন, স্নিগ্ধা বর্মন, বৃষ্টি বর্মন, স্বজল বর্মন, শুভ বর্মন ও সরুপ বর্মন। একজনের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদপুরগামী মাইক্রোবাসটিকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। বাসটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় বলে জানিয়েছে পুলিশ।

আহত অবস্থায় দুই গাড়ির ২১ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যায় ৪ জন। বাকি ১৭ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়।

আগের সংবাদখালেদাকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট
পরবর্তি সংবাদনির্বাচন বানচালের চক্রান্ত করছে বিএনপি: কাদের