খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারছেন না

ফাতেহ ডেস্ক

তিন আসনে খালেদা জিয়ার প্রার্থিতার রিট খারিজ করেছেন হাইকোর্টের তৃতীয় বিচারক। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না খালেদা জিয়া।

এর আগে মঙ্গলবার সকালে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদন খারিজ করেন হাইকোর্টের তৃতীয় বিচারক জেবিএম হাসান। মঙ্গলবার সকালে তিনটি আসনে খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শুরুর জন্য খালেদা জিয়ার আইনজীবীদেরকে আদালত নির্দেশ দিলেও তারা আপত্তি জানান।

শুনানি না করলে আবেদনকারীর ক্ষতি হবে বলে এ সময় মন্তব্য করেন আদালত। তবে অনাস্থা দেয়ার পরও শুনানি চালু রাখায় বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীরা আদালত বর্জন করেন। তৃতীয় বিচারকের আদেশের সার্টিফায়েড কপি পেলে তারা প্রধান বিচারপতির কাছে যাবেন বলেও জানান।

এদিকে রিট খারিজের পর সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, তৃতীয় বিচারকের রায়ই চূড়ান্ত হওয়ায় খালেদা জিয়া আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আগের সংবাদনির্বাচনী মাঠে ঐতিহ্যবাদী ইসলামপন্থী প্রার্থীদের অবস্থান কতটা সম্ভাবনাময়?
পরবর্তি সংবাদ২১ অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের ইশতেহার