
ফাতেহ ডেস্ক: টাকা দেয়ার পরও যারা মনোনয়ন পাননি তারাই বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের।
দুপুরে নিজের নির্বাচনি এলাকা নোয়াখালীর কবিরহাটে তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষেত্রে এ ধরনের কোনো অভিযোগ নেই।
এসময় তিনি বলেন, খালেদা জিয়ার সাজা থাকায় তার মনোনয়নের বৈধতা দেয়ার কোনো সুযোগ নেই।
ওবায়দুল কাদের বলেন, আদালতের আদেশ লঙ্ঘন করার ক্ষমতা কারও নেই। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বর্তমান টেকনোক্র্যাট মন্ত্রীরা ৯ ডিসেম্বরের পরে আর সরকারে থাকছেন না।
