করের আওতা বাড়াতে সিটি করপোরেশন এলাকায় জরিপ

ফাতেহ ডেস্ক

 করের আওতা বাড়াতে জানুয়ারিতে সব সিটি করপোরেশন এলাকায় জরিপ চালাবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

আজ দুপুরে পল্টন কর জরিপ অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান, এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া।

এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, কিভাবে জরিপ করা হবে তা নিয়ে বিচার বিশ্লেষণ চলছে। উন্নত অনেক দেশে বাংলাদেশের চেয়ে কর হার বেশি। করপোরেট করের হার প্রতিবেশী দেশের চেয়ে কিছুটা বেশি হলেও, অন্যান্য করের হার তুলনামূলক কম। করের আওতা বাড়াতে এনবিআরের সচেতনতা তৈরিতে ঘাটতি ছিল বলে স্বীকার করেন এনবিআর চেয়ারম্যান।

তিনি জানান, আয় থাকা স্বত্তেও টিআইএন নিয়ে অনেকে রিটার্ন দিচ্ছেনা। এ ফাঁকি বন্ধে সব ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি চালু করবে এনবিআর। কর আরোপের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব হবে বলেও জানান তিনি।

আগের সংবাদবিএনপির কর্মীদের আটক করে অজানা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে : রিজভী
পরবর্তি সংবাদপিরোজপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা