পিরোজপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

ফাতেহ ডেস্ক

 পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনি সংবাদ সংগ্রহের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তামিম সরদারকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মিরুখালি রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নির্বাচনি পোস্টার টানানোর ফুটেজ সংগ্রহ করছিলেন তামিম। এসময় মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী সাংবাদিক তামিমকে মারধর করে। তার মোটরসাইকেল ভাঙচুর ও ক্যামেরা-মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।

আগের সংবাদকরের আওতা বাড়াতে সিটি করপোরেশন এলাকায় জরিপ
পরবর্তি সংবাদগাইবান্ধা-৩ আসনে পুনঃতফসিল