ফাতেহ ডেস্ক: কোটা আন্দোলনের নেতা তরিকুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
তরিকুলের নামে সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলকে গেলো ৩ জুলাই আটক করে পুলিশ।
এদিকে গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সোহেলের জামিন আবেদন করা হলেও তা নাকচ করেছে আদালত।
