
ফাতেহ ডেস্ক: আফগানিস্তানের চলমান ১৭ বছরের যুদ্ধ অবসানে তালেবানের সাথে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনাদের এক জ্যেষ্ঠ কমান্ডারের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা।
তালেবানরা বিষয়টি অনুধাবন করবে বলে আশা প্রকাশ করেন জেনারেল জন নিকোলসন। এই মন্তব্যে কূটনৈতিক পদপেক্ষ জোরালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এরআগে, তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তুতির ইঙ্গিত দিয়ে আন্তর্জাতিক শক্তির ভূমিকা বিষয়ে আলোচনার সম্ভাবনার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
গত মাসে ৩ দিনের অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে কাবুলের রাস্তায় অস্ত্র ছাড়াই চলাফেরা করেছিলো তালেবান।
