কোটা বহালে জোর দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের

ফাতেহ ডেস্ক: চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার রাতে শাহবাগে অবস্থান ও সড়ক অবরোধ করেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। শনিবার বিকেল ৩টায় শাহবাগে মহাসমাবেশ কর্মসূচি দেয়া হয়েছে। কোটা বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নারী নেত্রীরা। অন্যদিকে কোটা ইস্যুতে দীর্ঘদিন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা এবার চাকরিতে বিশেষ ব্যবস্থায় নিয়োগ বন্ধের দাবি তুলেছেন।

এতদিন সরকারি চাকরিতে কোটা ছিলো ৫৫ ভাগ। এর মধ্য মুক্তিযোদ্ধা কোটা ৩০, জেলার কোটা ১০, নারীর ১০ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ ভাগ। এই কোটা পদ্ধতি সংস্কারে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা।

বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধার সন্তানেরা। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে রাতে শাহবাগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে অবস্থান নেন তারা।

অন্যদিকে নারী কোটা তুলে দেয়ার বিরোধিতা করছে বিভিন্ন সংগঠন। কোটা বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যরাও।

আর কোটা ইস্যুতে দীর্ঘদিন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা বিশেষ ব্যবস্থায় সরকারি চাকরিতে নিয়োগেরও বিরোধিতা করছেন।

কোটা ইস্যুতে আন্দোলনের সময় হওয়া মামরা প্রত্যাহার ও আটকদের মুক্তির দাবিও জানিয়েছিন শিক্ষার্থীরা।

আগের সংবাদ৭ বছর পর নির্বাচন, ৩৫ হাজার প্রার্থী
পরবর্তি সংবাদখালেদা জিয়ার চিকিৎসা নিয়ে শুনানি শেষ, আদেশ আজ