খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে শুনানি শেষ, আদেশ আজ

ফাতেহ ডেস্ক: বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে খালেদা জিয়ার করা রিটের শুনানি শেষ। আদেশ দেয়া হবে আজ। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ আদেশের এ দিন ঠিক করেন।

আদালতে রিটের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বিশেষায়িত হাসপাতাল হিসেবে ইউনাইটেড হাসপাতালের কথা উল্লেখ করেন। খালেদা জিয়ার আইনজীবী বলেন, রোগীর পছন্দ অনুযায়ী হাসপাতালে সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে।

জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যন্ড হাসপাতালও বিশেষায়িত হাসপাতাল হিসেবে বিবেচিত।

জেলকোড অনুযায়ি কারাবন্দী রোগীদের এ হাসাপাতালেই চিকিৎসার বিধান রয়েছে।

আগের সংবাদকোটা বহালে জোর দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের
পরবর্তি সংবাদমিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ