লাখো কণ্ঠে ধ্বণিত হলো পবিত্র কুরআনের সমাপনি সুর

বশির ইবনে জাফর

সমগ্র মুসলিম জাতির মূল চালিকা শক্তি হচ্ছে পবিত্র কুরআন। যা অন্যান্য ধর্মাবলম্বনকারীদের জন্যও পথ প্রদর্শকরূপে অবতীর্ণ হয়েছে বলেই ঘেষিত হয়েছে স্বয়ং পবিত্র কুরআনে। এই কুরআনকে তাই মুসলমানরা তাদের হৃদয় থেকে হৃদয়ে সংরক্ষণ করে চলেছে যুগের পর যুগ। পবিত্র রমজান মাসব্যাপী সারা বিশ্বে চলে নামাজের মধ্য দিয়ে কুরআনের এক সমাপনি উৎসব।

কোন কোন মসজিদে প্রতি দশ দিনে তারাবিহের নামাজের মধ্য দিয়ে তিন বার করে সম্পন্ন হয় খতমে কুরআন। বাংলাদেশেও অল্প সংখ্যক মসজিদে সেরকমটি হয়ে থাকে। তবে বেশিরভাগ মসজিদে প্রথম ছয়দিন দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী একুশ দিনে এক পারা করে পুরো ত্রিশ পারা কুরআন পড়ে শেষ করা হয়। ২৬ রমজান দিবাগত রাতে প্রায় সবক’টি মসজিদে সম্পন্ন হয় পবিত্র কুরআনের সমাপনী।

বাংলাদেশের লাখো মসজিদে একযুগে মুসল্লিরা শুনতে পায় হাফেজ সাহেবদের সুরলীত কণ্ঠে পবিত্র কুরআনের সুমধুর সুর। যে সুরে মুগ্ধ হয়ে ইসলামের প্রাথমিক যুগে কঠিন হৃদয়ধারী কাফেররাও ধন্য হয়েছিলো শান্তির দিশা পেয়ে। সেই হৃদয়গ্রাহী সুরই পবিত্র রমজান মাসে প্রতিটি রাতজুরে বেজে চলে মসজিদে মসজিদে। রমজানে পবিত্র এ কুরআনের খতম বা সমাপনিতে অংশ নিতে পারা যেন হাফেজদের জন্য বড় এক নেয়ামত। কারণ বছর বছর ধরে হৃদয়ে ধারণ করে আসা এই কুরআনের মুখস্তটাকে পুনরায় শাণীত করার এই কার্যকরী উপায় তারাবিহ।

গত বিশ বছর যাবৎ তারাবিহের নামাজে মানুষকে কুরআন শুনিয়ে আসছেন এমন একজন হাফেজ মুনশিগঞ্জের মাহফুজুর রহমান। তার সাথে স্বল্প সময়ের কথাবার্তায় উঠে আসে রমজানের নানা গল্প। যার কোনটা করুণ কোনটা মধুর। দীর্ঘ এই সময়ে তিনি তারাবিহ পড়িয়ে কোন বিনিময় গ্রহণ করেননি কখনো এমনটিই জানান। তার হিফজ শেষ করার পর প্রথম দু’বছর তারাবিহ পড়িয়েছেন জামালপুর জেলার প্রত্যন্ন অঞ্চলে যেখানে ছিলে না বিদ্যুতের সুব্যবস্থাও। সারা দিন রোজা রাখার পর রাতে মোমের আলোয় প্রচণ্ড গরমে ঘেমে ভিজে মানুষকে কুরআন শুনিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের আশায়। তার পর কখনো শহরে কখনো বা শহরতলি বা গ্রামীঞ্চলেও পড়িয়ে আসছেন তারাবিহের নামাজ।

তিনি জানান, একজন হাফেজে কুরআনের কাছে এই ২৬ রমজানের দিবাগত রাতটি ঈদের ন্যায় আনন্দময়। কারণ দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পাশাপাশি তারাবিহ’র নামাজের মধ্য দিয়ে কষ্ট করে পবিত্র কুরআনের খতম শোনানোটা কোন সহজসাধ্য কাজ নয়। আর এই কঠিন কাজ সফল ভাবে সম্পন্ন করতে পারার মাঝে যে এক ঐশ্বরিক প্রশান্তি রয়েছে তা ঈদ-আনন্দের চেয়ে কোন অংশেই কম নয়।

বাংলাদেশের প্রায় প্রতিটি হাফেজে কুরআনের গল্পগুলো মাহফুজের মতোই হয়ে থাকে সাধারণত। কেউ কোনরূপ হাদিয়া ছাড়া আবার কেউ হাদিয়া পেয়ে এভাবেই সুখ দু:খের সম্মিলনে পড়িয়ে চলেছেন তারাবিহের নামাজ। আর মুক্তাদি হয়ে হাফেজদের কণ্ঠ নি:শৃত পবিত্র কুরআন শুনে তৃপ্ত হচ্ছেন কোটি মুমিন মুসলিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই জিইয়ে রেখেছেন পবিত্র কুরআনের অলৌকিকত্ব মু’জিযা।

Type a message…

 

আগের সংবাদসিটি নির্বাচনে প্রচারের অনুমতি পাচ্ছেন এমপি- মেয়ররা
পরবর্তি সংবাদভারতীয় শাড়িতে কোণঠাসা দেশি ব্যবসায়ীরা