সিটি নির্বাচনে প্রচারের অনুমতি পাচ্ছেন এমপি- মেয়ররা

ফাতেহ ডেস্ক:সিটি নির্বাচনে এমপিদের পাশাপাশি মেয়রেরাও প্রচার চালাতে পারবেন বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে সিদ্ধান্ত আসবে ঈদের পর। এছাড়া নিবন্ধনের শর্ত না মানায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। নির্বাচন কমিশনে মঙ্গলবার এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী, মেয়র ও এমপিদের প্রচারে নিষেধাজ্ঞা আসে ২০০৮ সালে। সেই আইনটি নতুন করে সংশোধনের উদ্যোগ নেয় কমিশন। যাতে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ যাচ্ছেন এমপিরা। আইন মন্ত্রণালয়ের সম্মতিও পাওয়া গেছে ঈদের পরই গেজেট। কমিশন থেকে জানা গেছে এমপিদের পাশাপাশি মেয়ররাও প্রচারের অনুমতি পেতে পারেন।

এছাড়া নিবন্ধনের আবেদন করা রাজনৈতিক দলগুলোর যাচাই-বাছাই শুরু করেছে কমিশন। নতুন ৭৫টি দলের মধ্যে বাংলাদেশ গণ আজাদী লীগ ও বাংলাদেশ কংগ্রেস এর আবেদন মাঠ পর্যায়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে।

তবে নির্দিষ্ট সময়ের পর আবেদন করায় নিবন্ধন পাচ্ছেন না ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপি।

আগের সংবাদমুহুরী নদীর বাঁধে ভাঙন, ১১ গ্রাম প্লাবিত
পরবর্তি সংবাদলাখো কণ্ঠে ধ্বণিত হলো পবিত্র কুরআনের সমাপনি সুর