
আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটেনে ঘটেছে পাশবিকতার চেয়েও হীন এই ঘটনা। কাশিম খুরাম নামের এক লোক। দেশটির অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় এমন একটি স্থানে প্রবেশ করে সে লাশের সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত হয়েছে।
শুক্রবার বৃটিশ আদালত তাকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে এই অপরাধে। বার্মিংহামে তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়। এ সময় একজন বিচারক কাশিমের অপরাধকে সমস্ত মানবতার বিরুদ্ধে স্পর্শকাতর এক অপরাধ হিসেবে আখ্যায়িত করেন। বলা হয়েছে, ঘটনার সময় কাশিম ছিল মদ্যাপ। উচ্চ মাত্রায় ভাং নিয়েছিল।
এর আগের এক শুনানিতে ২৩ বছর বয়সী কাশিম তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে। বিচারক বলেছেন, ওই ঘটনার সময় কাশিম ৩টি মৃতদেহের সঙ্গে এবং ৯টি কফিনের সঙ্গে আপত্তিকর আচরণ করে।
এইচআর/
