মানিকগঞ্জে মাদকবিরোধীঅভিযানে আটক ১০

ফাতেহ ডেস্ক: মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ জন আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা, ২ পিস প্যাথেডিন ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৫ আগস্ট) ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জিআর মামলায় ৩৪ জন ও সিআর মামলায় ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আগের সংবাদআরপিও সংশোধন নিয়ে আলোচনা শুরু, পরবর্তী বৈঠক বৃহস্পতিবার
পরবর্তি সংবাদগ্রামের ধর্ম ও ধার্মিকতা