চট্টগ্রাম থেকে মদীনা শরীফ- প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন

 

ফাতেহ২৪ ডেস্কঃ  ২৩ জুলাই ২০১৮, সোমবার

চট্টগ্রাম থেকে মদিনা রুটে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দিক আহমদ গতকাল এই ফ্লাইটের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে শাহ আমানত বিমানবন্দরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোসাদ্দিক আহমদ বলেন, এ বছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জন যাত্রী ১৫৫টি ডেডিকেটেড এবং ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনার মাধ্যমে পরিবহন করবে। বিমানের যাত্রীদের মধ্যে সাত হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৬ হাজার ৪০১ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন।

চট্টগ্রাম- মদিনা হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ, চট্টগ্রামের জেলা ব্যবস্থাপক সজল কান্তি বড়ুয়া, স্টেশন ব্যবস্থাপক গোলাম নাসের আজমী ও ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

আগের সংবাদবৃষ্টি তোমার নামে
পরবর্তি সংবাদহেফাজত ইসলাম কোন নির্বাচনে কাউকে মনোনয়ন বা সমর্থন দেয় নি —আল্লামা শাহ আহমদ শফী