
ফাতেহ ডেস্ক: ‘মাদক নিয়ন্ত্রণে জীবনহানি হতে পারে। জীবনহানি হতে হবে। শান্তির জন্য অশান্তির জীবনহানি হতে পারে। মাদককারবারিদের কোনো ধর্মীয় উপদেশ দিয়ে কাজ হবে না।
বড় ভাই হয়ে তাদের মাথায় হাত রেখে বোঝালেও কাজ হবে না। কারণ ৫০ টাকার ইয়াবা এনে সে যদি ৫০০ টাকায় বিক্রি করে, তার যদি ৪৫০ টাকা লাভ হয়, সে এই ব্যবসা ছাড়বে কেন?
একমাত্র সে যদি মনে করে এই ব্যবসা করলে তার জীবনহানির আশঙ্কা আছে, তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা আছে, তা হলেই সে এই ব্যবসা ছেড়ে দেবে।’
মাদককারবারিদের ক্রসফায়ারে দেওয়ার পক্ষে সাফাই গেয়ে এমন বক্তব্য দিলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান।
