
ফাতেহ ডেস্ক: কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পের ২৮টি ঘর পুড়ে গেছে। তবে এসময় হতাহত হয়নি বলে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হোয়াইক্যং চাকমারকুলস্থ রোহিঙ্গা ক্যাম্পে এ আগুন লাগার ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি রণজিৎ বড়ুয়া জানান, টেকনাফের পাহাড়ে গড়ে ওঠা রোহিঙ্গাদের ১৪টি ঘরে প্রথমে আগুন লাগে। বাঁশ, চট ও পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করা।
মুহূর্তেই সব ঘরেই আগুন লেগে যায়। এতে ২৮টি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের অন্য স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
