মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ফাতেহ ডেস্ক: বাংলাদেশ এবং মালয়েশিয়া প্রতিরক্ষা প্রশিক্ষণ এবং কারিগরি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সাক্ষরের বিষয়ে প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সকালে সফররত মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী এবং সফররত মালয়েশীয় মন্ত্রী মোহাম্মদ বিন সাবু দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তাদের মধ্যে রোহিঙ্গা ইস্যু এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফেরত নেওয়ার বিষয়ে মিয়ারমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় মালয়েশীয় মন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করে তাঁর দেশ রেহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতার অব্যাহত রাখার কথা বলেন। এছাড়াও মালয়েশীয় মন্ত্রী বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধিসহ বিভিন্ন খাতে অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

আগের সংবাদখালেদা জিয়ার আপিল রোববার পর্যন্ত মুলতবি
পরবর্তি সংবাদবন্দি নির্যাতন যুদ্ধাপরাধ: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল