খালেদা জিয়ার আপিল রোববার পর্যন্ত মুলতবি

ফাতেহ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়েছে হাইকোর্ট। আর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু হয়েছে। আগামী রোববার পর্যন্ত এ মামলা মুলতবি করা হয়েছে। আপিল শুনানি শুরু করতে সকালেই নির্দেশ দেয় আপিল বিভাগ।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড হয়। এরপর খালাস চেয়ে আপিল করেন খালেদা জিয়া। সাজা বৃদ্ধি চেয়ে আবেদন করে দুদক। এ মামলার হাইকোর্টে আপিল নিষ্পত্তির জন্য আপিল বিভাগ ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেন। পরে আপিল বিভাগের এ আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে খালেদা জিয়ার আইনজীবীরা।

সকাল এগারটায় হাইকোর্টে খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়। রোববার দুপুর দুইটা পর্যন্ত শুনানি মুলতুবি করে হাইকোর্ট। ওইদিন খালেদা জিয়ার আইনজীবীদের করা আরো দুটি আবেদনের শুনানিও হবে।

এদিকে, কুমিল্লায় বাসে আগুন দিয়ে আটজনকে হত্যা ও নাশকতার মামলায় জামিন বিষয়ে দেয়া রুলের শুনানি হবে আগামি ১৬ জুলাই।

আগের সংবাদপ্রচারে সমান সুযোগ না পাওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীদের
পরবর্তি সংবাদমালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক