মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই ক্ষমতায় এসেছি: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক: চাওয়া পাওয়ার হিসেব না করে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করতে ডিপ্লোমা প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নিজের নয় বরং দেশের মানুষের ভাগ্য গড়াই তার লক্ষ্য।

গণভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ২২ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আসা প্রায় আট হাজার সদস্য।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি গ্রামকে শহর হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য। প্রযুক্তি নির্ভর শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথাও বলেন প্রধানমন্ত্রী।

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে চক্রান্তকারীরা ব্যর্থ হয়েছেন বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, গত নয় বছরে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে দেশকে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়েছে।

সরকারের কার্যকর পদক্ষেপের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আগের সংবাদনির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যের ৫ দফা দাবি
পরবর্তি সংবাদ৫১ বছরে পদ্মা গিলেছে ২৫৬ বর্গমাইল জমি