সাত দফা দাবির বেশিরভাগই মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

ফাতেহ ডেস্ক: ঐক্যফ্রন্টের সাথে সংলাপ শেষ, তবে আলোচনা চলবে। সাত দফা দাবির বেশীর ভাগই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন।

সাত দফা দাবির বেশীর ভাগই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন। গণভবনে প্রায় সাড়ে তিন ঘণ্টার সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি আরও বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে। তবে ঐক্যফ্রন্টের দাবি মেনে সংসদ ভেঙে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন সম্ভব নয়। তফসিল পিছানোরও কোন সুযোগ নেই।

শান্তিপ্রিয় রাজনৈতিক কর্মসূচি, রোডমার্চে কোনও বাধা ঐক্যফ্রন্টের পদযাত্রা বা রোডমার্চে বাধা দেয়া হবে না। তবে নাশকতা হলে কঠোর হাতে দমন হবে। খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদালতের সিদ্ধান্তের ওপর সরকার কোনও কথা বলতে পারেনা।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকাল এগারটায় ১৪ দলের নেতাদের সঙ্গে গণভবনে দ্বিতীয় দফা সংলাপে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে অংশ নিয়েছেন ঐক্যফ্রন্টের ১১ সদস্য। ১৪ দলের পক্ষেও রয়েছেন ১১ নেতা।

আগের সংবাদআগামী কাল একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রের কংগ্রেসে দুই মুসলিম নারীর জয়