
ফাতেহ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ থাকলেও কুমিল্লা অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অতিরিক্ত গাড়ির চাপে দাউদকান্দির মেঘনা-গোমতি সেতুর উপর টোলপ্লাজায় যানবাহন চলছে ধীরগতিতে।
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও রয়েছে গাড়ির দীর্ঘ সারি। বেলা বাড়ার সঙ্গে যাত্রীচাপ বাড়লে যানজটের আশংকা করছেন হাইওয়ে পুলিশ।
যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আজ থেকে মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকছে। তবে পশুবাহী গাড়ি চলবে।
গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, যানজট নিরসনে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের বাড়তি সদস্য কাজ করছে।
