সারাদেশে ভ্যাপসা গরম

ফাতেহ ডেস্ক: বঙ্গোপোসাগরে লাঘুচাপ সৃষ্ট হলেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি না হওয়ায় সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে আজ সারাদেশে দিনের তাপমাত্রা দুই এক ডিগ্রী কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসহ ঢাকা, সীতাকুন্ড, মাঈজদীকোর্ট ও ফেনী জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায়, এসব অঞ্চলে গরম বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।

আগের সংবাদমোবাইল ফোনে অতিরিক্ত কথা বলায় বাড়ে স্বাস্থ্যঝুঁকি
পরবর্তি সংবাদরোহিঙ্গা নির্যাতনে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রাথমিক তদন্ত শুরু