টেকনোক্র্যাট ৪ মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক : মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে গণভবনে ফিরে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আগামী একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে না কি সামান্য আগে নির্বাচনকালীন ছোট মন্ত্রিসভা করা হবে, সে বিষয়ে চিন্তাভাবনার মধ্যেই এ নির্দেশ দিলেন শেখ হাসিনা।

বর্তমান সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় রয়েছেন চারজন মন্ত্রী। তারা হলেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তাদেরকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগের সংবাদদেশের প্রথম পরমাণু গবেষণা চুল্লির উদ্বোধন সৌদি যুবরাজের
পরবর্তি সংবাদনির্বাচন নিয়ে রাষ্ট্রপতি ও সিইসিকে বিকল্পধারার চিঠি