
ফাতেহ ডেস্ক
বিশিষ্ট আলেমেদ্বীন, প্রতিভাবান লেখক, অনুবাদক, সাহসী ও হক্কানিয়তের পতাকাবাহী, লালবাগ জামেয়ার সম্মানিত উস্তাদ, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াসেল’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
এক শোকবার্তায় তিনি বলেন, আমার ভাই ও বন্ধু হযরত আহলুল্লাহ ওয়াসেল রহ. অনেক গুণে গুণান্বিত ছিলেন। তিনি মুজাহিদে মিল্লাত মুফতী আমিনী রহ. এর প্রতিটি ঈমানী আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছেন।
মুফতী আমিনী রহ. এর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি হক কথা নির্দ্বিধায় বলতেন। তিনি শরিয়তের সঠিক দিক নির্দেশনা দিতেন।
কিন্তু তার চলে যাওয়া আমাদের জন্য একটি চরম দুর্বিষহ সংবাদ। প্রতিভাধর এ আলেমকে হারিয়ে আজ আমরা শোকাহত।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতে আ’লা মাকাম দান করুন। মরহুমের শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয়বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
