
ওমর ফারুক:
‘ইসলাম এমন এক ধর্ম যেখানে ভালোবাসা, সম্প্রীতি, একনিষ্ঠতায় পরিপূর্ণ। এসব গুণেই ইসলাম সৌন্দর্য্য মণ্ডিত। যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ সৃষ্টি করছে তারা ইসলামের ইতিহাস সম্পর্কে অজ্ঞ আছেন।’ এভাবেই কথাগুলো বললেন ভারতীয় ধর্মগুরু আচার্য প্রমোদ কৃষ্ণম।
সিতাপুরে গরিব নেওয়াজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আনসার রেজার হজ্জে যাওয়া উপলক্ষে আয়োজিত দাওয়াতি সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ ধরণের লোকজন না নিজেদের ধর্মের অনুগামী না রাষ্ট্রের। তিনি মাওলানা আনসার রেজার প্রতি আহ্বান জানান, মাওলানা আনসার রেজা যেন (মক্কায়) পৌঁছে দেশের জন্য দোয়া, শান্তি ও নিরাপত্তা কামনা করেন। তিনি বলেন, কিছু নির্বোধ মানুষ আমাদের হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করতে চলেছে।
তিনি আরও বলেন, আপনারা টিভি চ্যানেলে প্রতিনিয়ত যে হিন্দুস্তান দেখছেন সেটা প্রকৃত হিন্দুস্তান নয়। যদি প্রকৃত হিন্দুস্তান দেখতে চান এ মজলিসের দিকে লক্ষ করুন। এখানে আমি এক আচার্যকেও হজের সফর উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, যিনি নবী হয়ে আসেন তিনি শুধু কোনো ধর্ম বা গোত্রের জন্য নির্দিষ্ট হয়ে আসেন না বরং সারা পৃথিবীর জন্য নবী হয়ে আসেন। এজন্যই তো নবী (সা.) রহমাতুল্লিল আলামীন হয়ে এসেছিলেন। সূত্র: ডেইলি সিয়াসাত
