মুসলিমদের নামাজ পথে নয়, ঘরে পড়া উচিত: নব নির্মাণ সেনা প্রধান

ওমর ফারুক:

ত্রিশ কোটি মুসলিমের দেশ ভারতে মুসলমানদের জীবন যাপন ও ধর্মপালনের সুযোগ যেন দিন দিন সংকুচিত হয়ে আসছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কট্টর হিন্দুদের নির্যাতনে নিয়মতি প্রাণ হারাতে হচ্ছে তাদের। সহিংসতা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গরু ভক্ষণে। কেড়ে নেওয়া হয়েছে অনেকের ভোটাধিকারও।

এবার মুসলিমদের যাতায়াতের রাস্তায় নামাজ পড়তেও বাধা দিচ্ছে কট্টরপন্থী সংগঠনগুলো। মহারাষ্ট্রের মুসলিমদের পর্যাপ্ত মসজিদ না থাকায় বাধ্য হয়ে পথে বা খোলা স্থানে জুমার নামাজ পড়তে হয়। এবার তাতেও বাধা হিন্দু নেতাদের। মহারাষ্ট্রের নব নির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে বলেছেন, মুসলিমদের পথে নয়, ঘরে নামাজ পড়া উচিত। দলের একটি র‌্যালিতে ভাষণ দেওয়ার সময় কট্টরপন্থী এ নেতা এ কথা বলেন।

‘মুসলিমদের আজানের জন্য লাউডস্পিকার ব্যবহারের কী প্রয়োজন রয়েছে। নিজেদের ইবাদত প্রকাশ করার দরকার নেই। এতে অন্যদের কষ্ট হয়। নামাজ পড়তে হলে ঘরে পড়ো, মসজিদে নয়। আমি মহারাষ্ট্রের সকল মুসলিমের প্রতি আহ্বান করছি ইবাদত করতে হলে এমনভাবে করো যেন দেশে কোনো প্রকারের আন্দোলন কিংবা প্রতিবাদের সূচনা না হয়।’ তিনি যোগ করেন।

উল্লেখ্য, আজান সম্পর্কে  টুইট করে বিতর্কের মুখে পড়েছিলেন ভারতীয় সঙ্গীত শিল্পী সোনু নিগাম। এই গায়ক তার নিজস্ব টুইটারে লিখেছেন, ‘অনিচ্ছা সত্ত্বেও প্রতিদিন আজানের শব্দে ঘুম ভেঙে যায়। এই প্রথা ধর্মের নামে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি মুসলিম নই, তবু রোজ আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ধর্মের নামে এই জুলুম কবে বন্ধ হবে এ দেশে?’ জোর করে ধর্মীয় অনুশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন সোনু নিগম। তিনি একে গুন্ডাগিরি বলেও মন্তব্য করেছেন টুইটারে। পরবর্তীতে সমালোচনার মুখে মাথা ন্যাড়া করতেও হয়েছিল তাকে। তার সহকর্মীরাও তাকে এ মন্তব্যের জন্য সমালোচনা করেছিলেন। সূত্র: ডেইলি সিয়াসাত

আগের সংবাদসঙ্কট নিরসনে কতটুকু ভূমিকা রাখবে ওয়াজাহাতি জোড়ের ৬ সিদ্ধান্ত?
পরবর্তি সংবাদদেওবন্দের নামে ভয়ঙ্কর জালিয়াতি করলো কারা?