মুসলিমদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেয়ার ঘোষণা ফ্রান্স প্রেসিডেন্টের

ওমর ফারুক: মুসলিমদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা প্রদানের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। তিনি আশ্বাস দিয়েছেন, মুসলিমদের ধর্মীয় অধিকার আদায়ে দেশটিতে নতুন আইন তৈরি করবেন। ফ্রান্সের পার্লামেন্টে ভাষণ দেওয়াকালে তিনি এ কথা বলেন। মঙ্গলবার এ খবর জানিয়েছে আল আরাবিয়া।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ইসলাম ও গণতন্ত্র ফ্রান্সকে পেছনে ঠেলে দেবে না। মুসলিমদের আমাদের দেশে তাদের ধর্মীয় জীবন পালনে আরও সহজ করা হবে। আমরা যতক্ষণ সম্ভব তাদের স্বাধীনতা দিব। প্রেসিডেন্টের এ ভাষণে পার্লামেন্টজুড়ে হাততালির বন্যা বয়ে যায়।

উল্লেখ্য, ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিষ্টধর্মের অনুসারী। মুসলিমদের সংখ্যা ষাট লাখ ও মসজিদের সংখ্যা ২৫০০।

আগের সংবাদঅক্টোবরে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা
পরবর্তি সংবাদরুদ্ধশ্বাস অভিযানে থাই গুহায় আটকে পড়া সবাই উদ্ধার