
ফাতেহ ডেস্ক: ১৭ দিন পর থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ কিশোর ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। দেশটির নৌবাহিনীর প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকা পড়াদের উদ্ধারে নিয়োজিত এক চিকিৎসকসহ চার ডুবুরির বের হওয়ার অপেক্ষায় কর্তৃপক্ষ। প্রতিটি কিশোরকে বের করতে কাজ করেছেন দুই জন করে ডুবুরি। উদ্ধার হওয়া কিশোরদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযানে অংশ নিয়েছেন ৫০ বিদেশিসহ ৯০ জন ডুবুরি।
গত ২৩ জুন, চিয়াংরাই প্রদেশের গুহাটিতে, ঘুরতে যায় ১২ কিশোর ফুটবলার ও কোচ। টানা ৯ দিন নিখোঁজের পর গত ২ জুলাই তাদের সন্ধান পান দুই ব্রিটিশ ডুবুরি।
