
ফাতেহ ডেস্ক ঃ
ইনস্টিটিউব অব জার্নালিজম এন্ড দাওয়াহ ও মাদরাসাতুল আরকাম নেত্রকোণা এর যৌথ উদ্যোগে আজ সন্ধ্যার পর মাদরাসাতুল আরকামে এক মতবিনিময় মজলিস অনুষ্ঠিত হয়।নেত্রকোণা জেলার বিশিষ্ট আলেম হযরত মাওলানা শিহাবুদ্দীন আহমদের সভাপতিত্বে ও মাদরাসা দারুল আরকামের মোহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবের সঞ্চালনায় মতবিনিময় মজলিস রাত নয়টা পর্যন্ত চলে।
জেলার বিভিন্ন থানা থেকে আগত সাহিত্য-সংস্কৃতিমনা নবীন আলেম ও নেত্রকোণার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ররত তরুনদের সামনে আলোচনা করেন ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড দাওয়ার প্রতিষ্ঠাতা প্রবীণ আলেম মাওলানা শরীফ মুহাম্মদ ও খ্যাতনামা কবি সাইফ সিরাজ।
মতবিনিময় মজলিসে আলোচনা হয় বাঙলা সাহিত্যে ইসলামপন্থীদের পিছিয়ে পড়ার কারণ ও তার প্রতিকার এবং সংস্কৃতির বিকাশ ও প্রসারে সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে।নেত্রকোণা জেলার সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা ও দুর্গাপুরে খ্রীস্টান মিশনারী ও কাদিয়ানীদের অপতৎপরতা এবং এগুলোর প্রতিরোধে সঠীক কর্মপন্থা কী হতে সে ব্যাপারেও বিস্তর আলোচনা হয়।
ইসলামপন্থী লেখকদের মৌলিক সাহিত্যকর্ম সৃষ্টির প্রতি মনোযোগী হওয়া এবং নেত্রকোণায় ইসলামি ঘরনার একটি সাহিত্য পরিষদ গঠনের ব্যাপারে সংস্কৃতিমনা স্থানীয় তরুনদের পক্ষ থেকে আয়োজকদের প্রতি জোড় আবেদন করা হয়।
মজলিসের সভাপতি এলাকার মান্যবর মুরুব্বি মাওলানা শিহাব আহমদ সাহেব তরুনদের এ আবেদনকে স্বতঃপূর্ত স্বাগত জানান।এবং মজলিস পরিচালক মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব মাদরাসা দারুল আরকামের অফিসকেই সাহিত্য পরিষদের যাবতীয় কাজের জন্য ব্যবহার করা যাবে বলে আশ্বাস দেন।
মজলিস শেষে মুড়ি ভোজের আয়োজন করা হয়। সার্বিক তত্ত্ববধানে ছিলেন মাদরাসা দারুল দারুল আরকামের দায়িত্বে থাকা জনাব আনছারী সাহেব।
উপস্থিত তরুনরা হলেন রাহেলা পারভীন মহিলা মাদরাসার উস্তায মাওলানা সাঈদুর রহমান আকন্দ। মারকাযুদ দাওয়াহ ঢাকায় দাওয়াহ বিভাগে ২য় বর্ষে অধ্যয়নরত আহমদ তাকী। আরো উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন খান সোহেল, মাওলানা হাফিজুর রহমান, মুহাম্মদ শামীম, মাসুম বিল্লাহ তাকী, মাওলানা ওয়ালিউর রহমান, যোবায়ের আহমদ, মোহাম্মদুল্লাহ নাঈম, জাহাঙ্গীর হাসান, মাওলানা এহসানুল্লাহ, শরীফ আলওয়ান, জাকারিয়া আকন্দ, মাওলানা আবদুন নূর প্রমুখ। বিশিষ্ট সংগীতশিল্পী আমির হামযা সহ আরো অনেকেই।
