রোমানিয়ায় সরকারবিরোধী আন্দোলনে ৫০ হাজার মানুষ

People protest in front of the Romanian government headquarters against the new regulations against corruption on February 1, 2017. (Credit Image: © Gabriel Petrescu/Xinhua via ZUMA Wire)

ফাতেহ ডেস্ক: রোমানিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ। শুক্রবার রাজধানী বুকারেস্টে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত চারশো মানুষ।

রাত থেকে চলা সংঘর্ষে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহারের পাশাপাশি বেধড়ক লাঠিচার্জ করে। প্রবাসী শ্রমিকের একটি দল বিক্ষোভের ডাক দিলে শুক্রবার বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে মানুষ।

ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্র্যাট, পিএসডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এই বিক্ষোভের ডাক দেয় তারা। এছাড়াও বেতন ভাতা বাড়ানো ও আইন ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছে বেশ কয়েকটি দল। গত কয়েক মাস ধরেই পিএসডির বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে বিভিন্ন সংগঠন।

আগের সংবাদঅনলাইনে বাড়ছে ধর্মীয় প্রকল্প ও উদ্যোগ
পরবর্তি সংবাদনেত্রকোনায় সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে মতবিনিময় মজলিস অনুষ্ঠিত