৩ জেলায় গোলাগুলিতে নিহত ৩

ফাতেহ ডেস্ক: টাঙ্গাইল, বগুড়া ও যশোরে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। তাদের মাদক ব্যবসায়ী বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য।

টাঙ্গাইল সদরের বেগুনটাল এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালায় র‍্যাব। তাদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছুঁড়লে র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে নিহত আফজালকে শীর্ষ মাদক ব্যবসায়ী বলে দাবি র‍্যাবের। এসময় র‍্যাবের ২ সদস্য আহত হন।

এদিকে বগুড়ার ভাটকান্দিতে দুই দল মাদক ব্যবসায়ীর সংঘর্ষের খবরে রাত ২টার দিকে অভিযান চালায় পুলিশ। মাদক ব্যবসায়ীদের গুলির জবাবে পুলিশও পাল্টা গুলি চালায় । পরে ঘটনাস্থল থেকে পুতু সরকার নামের একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত হন ৩ পুলিশ সদস্য।

এদিকে ভোরে যশোরের চৌগাছার কয়েরপাড়া এলাকায় রতন নামের এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা বলে ধারনা পুলিশের।

আগের সংবাদদেশে বাড়ছে আহলে হাদিস-হানাফি বিভেদ, আলেমরা কী বলছেন?
পরবর্তি সংবাদসৌদি সরকারের আকস্মিক সিদ্ধান্তে বিপাকে বিমান