এরদোগান পেলেন বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব-২০১৮ খেতাব

আন্তর্জাতিক ডেস্ক 

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে চলতি বছরের ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব’ বলে ঘোষণা করেছে নাইজেরিয়ার এক ইসলামপন্থী দৈনিক।বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের অধিকারের পক্ষে কাজ করায় পত্রিকাটির প্রশংসা কুড়িয়েছেন এরদোগান।

নাইজেরিয়া মুসলিম নিউজ নামের দৈনিকটির প্রকাশক রাশেদ আবু বাকার জানান, এরদোগানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব’ হিসেবে বেছে নেয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি যে প্রভাব বিস্তার করেছেন, তা নিয়ে কোনো বিতর্ক নেই। নাইজেরিয়ার মুসলমানদের মধ্যে বিপুলসংখ্যক এরদোগান সমর্থক রয়েছেন।

তিনি বলেন, বিশ্বে যেখানে মুসলমানদের কণ্ঠ রুদ্ধ ও প্রতিরোধহীন করে দেয়া হয়েছে, সেখানে এরদোগান নিজের কণ্ঠ আরও উচ্চকিত করে তাদের নেতায় পরিণত হয়েছেন। যদিও তার বিরুদ্ধে নানা নোংরা প্রচার হয়েছে।

আগের সংবাদইসিতে বিএনপির করা দাবিগুলোর বিরোধিতায় আওয়ামী লীগ
পরবর্তি সংবাদহতাশ লতিফ সিদ্দিকীর নির্বাচন বর্জন, বললেন পুলিশের বুটের তলে নির্বাচনী মাঠ