পুলিশকে নির্দলীয় আচরণের নির্দেশ

ফাতেহ ডেস্ক

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য এসেছে নানা নির্দেশনা।পুলিশ সদরদফতরের তত্ত্বাবধানে ইসি’র নির্দেশনা বাস্তবায়ন করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সদরদফতরের একটি সূত্র জানায়, তফসিল পুনঃনির্ধারণের পর  আইজিপি জাবেদ পাটোয়ারি ভিডিও কনফারেন্সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিবেশ সুষ্ঠু রাখতে নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেই যেন ব্যবস্থা নেয়। আইনের ব্যত্যয় না ঘটিয়ে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলকেন্দ্রিক আচরণ না করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়, রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা যাবে না। সুনির্দিষ্ট অভিযোগ থাকলেই গ্রেফতার করা যাবে। তবে ওয়ারেন্টভুক্ত আসামি ও যারা নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঘটাতে পারে তাদের গ্রেফতার করা যাবে। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।

আগের সংবাদরোহিঙ্গা গণহত্যায় ফেসবুকের মদদ : নিউইয়র্ক টাইমস
পরবর্তি সংবাদএকাদশ জাতীয় সংসদ নির্বাচন: ইসলামি আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ পাঁচ প্রার্থী