
ফাতেহ ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির সাথে নিষ্ঠুর উপহাস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জন্য এটি বড় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি।
আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল এ কথা বলেন। নির্বাচন নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের এটিই এখন পর্যন্ত পাওয়া প্রতিক্রিয়া।
সন্ধ্যা পৌনে ৭টায় মির্জা ফখরুল নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় পৌঁছান। এরপর সোয়া সাতটায় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
