সহিংসতার ঘটনা তদন্ত করে ব্যবস্থা : ইসি সচিব

ফাতেহ ডেস্ক

নির্বাচনে সহিংসতার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ। সন্ধ্যায় নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা জানান তিনি।

এসময় কয়েকটি কেন্দ্রের ফলাফলও ঘোষণা করেন ইসি সচিব। এছাড়া, ২২ কেন্দ্র স্থগিত করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

এ দিকে দুপুরেই এক সংবাদ সম্মেলনে ভোট কারচুপির অভিযোগ করে উদ্বেগ জানান ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করেন… পরাজয় নিশ্চিত জেনে ভোট বয়কটের নাটক করছে বিএনপি-জামায়াত।

তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও দাবি তার। এদিকে, সকাল থেকেই ভোট বর্জনের ঘোষণা দেন কিছু প্রার্থী। তাদের অভিযোগ, পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। বেশ কিছু এলাকায় সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানান সিইসি।

বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়।

আগের সংবাদ‘নির্বাচনের নামে তামাশা হয়েছে, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন মানুষ’
পরবর্তি সংবাদএ নির্বাচন জাতির সঙ্গে নিষ্ঠুর উপহাস : ফখরুল