নদওয়াতুল উলামা লাখনৌর শিক্ষাসচিবের ইন্তেকাল

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

নদওয়াতুল উলামা লাখনৌর শিক্ষা সচিব, প্রখ‍্যাত আরবি-উর্দু সাহিত্যিক ও সাংবাদিক মাওলানা সাইয়‍্যেদ মুহাম্মদ ওয়াজেহ রাশিদ হাসানি নদভি ইন্তেকাল করেছেন। আজ (বুধবার) ফজরের আজানের পর স্থানীয় সময় ভোর ৬.১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা সাইয়‍্যেদ মুহাম্মদ ওয়াজেহ রাশিদ হাসানি নদভি বিশিষ্ট শিক্ষাবিদ ও দায়ি হবার পাশাপাশি ছিলেন রেডিও সৌদির সাবেক আরবি ভাষ‍্যকার, ইসলামি বিশ্ব সাহিত্য সংগঠনের জেলারেল সেক্রেটারি, পাক্ষিক আরবি পত্রিকা আর-রায়েদ-এর সম্পাদক, আরবি-উর্দু ভাষায় লিখিত বহু কিতাবের গ্রন্থকার এবং সাইয়‍্যেদ আবুল হাসান আলি নদভি’র ভাগ্নে ও হাতে গড়া ছাত্র।

নদওয়াতুল উলামার অফিসিয়াল সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মরহুমের দুটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। একটি আজ বাদ যহুর নদওয়াতুল উলামার চত্বরে ও দ্বিতীয়টি আসরের পর জেলা রাইয়বেরেলির তাকিয়া কালায় নিজ নিবাসে অনুষ্ঠিত হবে। এবং সেখানে পারিবারিক কবরস্থানে আলি মিয়া নদভির পাশে দাফনের কাজ সম্পন্ন করা হবে।

এইচআর

আগের সংবাদ৪ স্বাস্থ্য কর্মকর্তার বদলি পদায়ন
পরবর্তি সংবাদসুবর্ণচরের ধর্ষণ-ঘটনার জের ধরে স্থানীয় ওসি প্রত্যাহার