সুবর্ণচরের ধর্ষণ-ঘটনার জের ধরে স্থানীয় ওসি প্রত্যাহার

ফাতেহ ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের চর মধ্য বাগ্যা গ্রামে ভোটের রাতে গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ।

তিনি বলেন, মঙ্গলবার রাতে ওসি নিজাম উদ্দিনকে চর জব্বার থানা থেকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাহেদ উদ্দিনকে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করে হয়েছে।

তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর সুবর্ণচরে ধর্ষণের ঘটনার পর গত ২ জানুয়ারি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে নির্যাতিতার সঙ্গে কথা বলেন। এরপর এই ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা পুলিশের চেয়ে জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতা বেশি ছিল বলে উল্লেখ করেন। যার কারণে এই ঘটনার পর যথাযথভাবে কর্তব্যকাজ করতে না পারায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিনকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে।

এইচআর

আগের সংবাদনদওয়াতুল উলামা লাখনৌর শিক্ষাসচিবের ইন্তেকাল
পরবর্তি সংবাদখালেদার পায়ে ফোঁড়া, আদালতেও যেতে পারছেন না