নৌকা ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়

ফাতেহ ডেস্ক

যারা মানুষ মারে তারা দানব, তাদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জে জনসভায় তিনি এ আহ্বান জানান। এর আগে, তারাগঞ্জের জনসভায়, অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করতে নৌকায় ভোট চান শেখ হাসিনা।

নির্বাচনী জনসভা করতে ১৬ বছর পর তারাগঞ্জে আসেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর আগে ২০০৩ সালে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় যোগ দিয়েছিলেন তিনি।

বিমানে ঢাকা থেকে সৈয়দপুর আসেন শেখ হাসিনা। তারপর সড়কপথে রংপুরের তারাগঞ্জের জনসভায় যোগ দেন। তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককের জন্য নৌকায় ভোট চান।

এসময় উত্তরাঞ্চলের উন্নয়নে টানা দুই মেয়াদে আওয়ামী লীগ সরকারের নেয়া জনবান্ধব উদ্যোগগুলো তুলে ধরেন শেখ হাসিনা।

পরে সড়কপথে পীরগঞ্জে যান বঙ্গবন্ধুকন্যা। শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার পৈতৃক নিবাস পীরগঞ্জ থেকে এবার আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আগের সংবাদআগামীকাল দেশে ফিরছেন এরশাদ
পরবর্তি সংবাদনির্বাচনী পরিস্থিতি নিয়ে ইসলামি দলগুলো কতটা সন্তুষ্ট?