ইসরাইলি বিমান অবতরণ করলো পাকিস্তানে, ব্যাপক তোলপাড়

ফাতেহ ডেস্ক

রাওয়ালপিণ্ডিতে অবস্থিত এক সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমানটি অবতরণ করেছে ২৪ অক্টোবর। ২৫ অক্টোবর ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ সম্পাদক তেল আবিব থেকে ইসলামাবাদে বিমান অবতরণের কথা টুইটারে জানান। টুইটে তিনি উল্লেখ করেন, পাকিস্তানের মাটিতে বিমানটি ১০ ঘণ্টা ছিল। পরে তা তেল আবিবে ফিরে আসে।গুজব ছড়ায় বিমানটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছিলেন। ২৬ অক্টোবর ওমান সফরে তিনি পাকিস্তান হয়ে গেছেন বলে ধারণা করা হয়।

পাকিস্তানের পক্ষ থেকে গুজবটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী ২৮ অক্টোবর জানান, ইসরায়েলের সঙ্গে কোনও গোপন সংলাপ চালাবে না পাকিস্তান। টুইটারে তিনি লিখেন, সত্য হলো ইমরান খান (পাকিস্তানের প্রধানমন্ত্রী) নওয়াজ শরিফ নন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে নওয়াজ শরিফ ইসরায়েলে এক গোপন প্রতিনিধি দল পাঠান বলে অভিযোগ রয়েছে। পাকিস্তান পারমাণবিক সক্ষমতা ইরানের সঙ্গে বিনিময় করবে না বলে নিশ্চয়তা দিতেই ইসরায়েলে ওই প্রতিনিধি দলকে পাঠানো হয়।

ঘটনাটিকে আড়াল করতে সরকারি প্রচেষ্টার পরও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন ২৪ অক্টোবর ইসরায়েলি বিমান পাকিস্তানে অবতরণ করেছে। ইসরায়েলি বিমানটি শনাক্ত করেন একজন পাইলট। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পাইলট মিডল ইস্ট আইকে জানিয়েছেন, রাওয়াল পিন্ডিতে অবতরণের আগ মুহূর্তে তিনি ইসরায়েলি বিমানটিকে দেখতে পেয়েছেন।

ইসরায়েলি বিমানটি পাকিস্তানে কী করছিল তা নিয়ে জল্পনা চলছে। কর্তৃপক্ষের কোনও বক্তব্য না পাওয়ায় বিমানটিতে কারা ছিলেন, দশ ঘণ্টা কী করেছেন; এসব নিয়েও চলছে বিশ্লেষণ।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

 

আগের সংবাদদাওরায়ে হাদীসের সর্বনিম্ন বয়স ২১ নিয়ে জটিলতা, সিলেবাস পরিবর্তনের তোড়জোড়
পরবর্তি সংবাদখাশোকজির দেহ রাসায়নিক পদার্থ দিয়ে গলিয়ে ফেলা হয়?