
ফাতেহ ডেস্ক : অনিয়ম দূর করতে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায় কমিশন।
ইভিএম ব্যবহারে সচেতনতা ও প্রচার বাড়াতে রাজধানীতে ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।
সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশন ইভিএম মেলার আয়োজন করে। রাজধানী ছাড়াও দেশের বাকি সব বিভাগে ইভিএম মেলা অনুষ্ঠিত হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে শহরাঞ্চলে ইভিএম ব্যবহার হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দ্বৈবচয়ন পদ্ধতিতে ভোটের কেন্দ্র নির্বাচন করা হবে বলে জানান সিইসি।
যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে সেগুলোতে কারিগরী সহায়তা দেবার দায়িত্বে থাকবেন সেনা সদস্যরা।
