অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছালো ইসরায়েল ও হামাস

ফাতেহ ডেস্ক: ২৪ ঘণ্টা পাল্টাপাল্টি হামলার পর অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস । বৃহস্পতিবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিএন এন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ চুক্তি কার্যকর হবে।

মিশর ও জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে একমত হয় দুই পক্ষ। বুধবার এ উদ্দ্যেশ্যেই শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গাজা সফরে যায় এর পরপরই সীমান্তে এ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

তবে, ইসরায়েলি এক কর্মকর্তা হামাসের সাথে কোনরকম চুক্তির কথা অস্বীকার করেছেন। অন্যদিকে হামাসের তরফ থেকেও এ ব্যপারে কোন বিবৃতি দেয়া হয়নি।

গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে এক গর্ভবতী নারী ও তার দেড় বছর বয়সী শিশুসহ তিন জন নিহত হয়।

আগের সংবাদরোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক তৎপরতা বাড়ানোর আহ্বান সুইজারল্যান্ডের
পরবর্তি সংবাদঢাকার ইটালি হোটেল