জুনায়েদ বাবুনগরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

ফাতেহ ডেস্ক ঃ

আজ দরস শেষ করার পর তিনি বেশ অসুস্থ বোধ করেন। কয়েকবার বমিও হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে চট্টগ্রাম( সি এস সি আর) হাসপাতালে ভর্তি করা হয়। ফাতেহ ২৪ বিশ্বস্ত সূত্রে সংবাদটি নিশ্চিত করেছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যেই তাকে নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়।

অবশ্য তার খাদেম ইনআমুল হাসান ফারুকী জানিয়েছেন, প্রেশার বেড়ে যাওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, এখন তিনি হাসপাতালটির অষ্টম তলায় সি সি ইউ তে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কা মুক্ত।

‘ডাক্তাররা আশ্বস্ত করেছেন, তিনি ভালো আছেন। আপাতত দুশ্চিন্তার কিছু নেই। সবাই শাইখের জন্য দোয়া করবেন।’ তার খাদেম যোগ করেন।

প্রসঙ্গত ১৯৫৫ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে জন্মগ্রহণ করা ৬২ বছর বয়সী  জুনাইদ বাবুনগরী হচ্ছেন একজন ইসলামী চিন্তাবিদ, স্বনামধন্য শিক্ষক ও বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা। তিনি আল-জামিয়াতুল আহলিয়াহ দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার অন্যতম প্রধান মুহাদ্দিস।

২৪ বছর বয়সে এই মাদ্রাসায় শিক্ষকতা শুরু করে বিগত ৩৮ বছর যাবত এখানেই শিক্ষকতা করছেন। তবে মূলত তিনি হেফাজতের আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। সংগঠনটির তিনি মহাসচিব ও অন্যতম প্রভাবশালী নেতা।

আগের সংবাদপাকিস্তানে নির্বাচনকে ঘিরে বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার
পরবর্তি সংবাদকখন, কীভাবে নফল হজ্ব করব