পাকিস্তানে নির্বাচনকে ঘিরে বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার

ফাতেহ ডেস্ক: পাকিস্তানের ২৫ শে জুলাইয়ের জাতীয় নির্বাচনকে ঘিরে বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। ভোটারদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলছে এই মাধ্যম। বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রভাবিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিচ্ছেন প্রার্থীরা।
সময়ের সাথে সাথে পাকিস্তানে পরিবর্তন আসছে নির্বাচনী প্রচারের ধরণে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের চেয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিচ্ছেন প্রার্থীরা। বিশেষ করে দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি তরুন হওয়ায় এই পন্থা।

২৮ বছরের আতিয়া আব্বাস একজন সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। করাচির স্থানীয় একটি চ্যানেলের জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করেন তিনি। পাকিস্তানের সবচেয়ে বড় এই শহরে বেশ কয়েকজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে।

আতিয়া আব্বাস বলেন, প্রার্থীরা তাদের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে যেন আমরা জানতে পারি তাদের মতাদর্শ কি, কিসের জন্য কাজ করছে। আগে শুধু র‍্যালিতে রাজনিতিকদের কথা শুনতো মানুষ। কিন্তু এখন তারা আলাদা করে ভালভাবে শুনতে পারছে তাদের নেতারা কি বলছেন।

পাকিস্তান পিপলস পার্টি পিপিপির ডিজিটাল কনসালট্যান্ট ওমর আর কুরাইশি। অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোর মত পিপিপিরও আছে স্বক্রিয় মিডিয়া দল।

সাংবাদিক ওমর আর কুরাইশি বলেন, মূলধারার গণমাধ্যমও এখন সোশাল মিডিয়া থেকে বিভিন্ন ঘটনা, ধারণা আর ছবি নিয়ে থাকে। এছাড়া সোশাল মিডিয়াতে কোন তথ্য দিতে আপনাকে পেশাগত সাংবাদিক হতে হয় না। তাই আমি বিশ্বাস করি এটা অবশ্যই নির্বাচনকে প্রভাবিত করতে পারবে।

স্বতন্ত্র প্রার্থিদের মধ্যে নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নেয়ার প্রবণতা বেশি। এমনই একজন জিবরান নাসির। করাচির জাতীয় ও প্রাদেশিক দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

করাচীর স্বতন্ত্র প্রার্থী জিবরান নাসির বলেন, আমাকে সেন্সরশিপ মানতে হবে না, যেটা আমাকে মূলধারার গণমাধ্যমে মানতে হয়। কারণ আমি পরিস্থিতি নিয়ে কথা বলি। পাকিস্তানে গণমাধ্যমের স্বাধীনতা নেই এটা আমরা সবাই জানি।

গতবারের বিজয়ী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ ছাড়া এবার এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে পিপিপি ও মুত্তাহিদা কাওমি মুভমেন্টের মত শক্তিশালী দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসংযোগ বাড়ালেও ভোটের ফল কি হবে সেটাই বড় চ্যালেঞ্জ স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

আগের সংবাদআজ সময়মত ঢাকা ছাড়ছে হজযাত্রার ১০টি ফ্লাইট
পরবর্তি সংবাদজুনায়েদ বাবুনগরী অসুস্থ, হাসপাতালে ভর্তি