পাকিস্তানি হেলিকপ্টারে গুলি করলো ভারত

ফাতেহ ডেস্ক: পাকিস্তানী সৈন্যদের একটি হেলিকপ্টারে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

দেশটির জম্মু-কাশ্মীর সীমান্তে আকাশসীমা লঙ্গনের অভিযোগে গুলি চালায় ভারতীয় বাহিনী।পাঁচ মিনিট ভারতের আকাশসীমায় অবস্থানের পর পুনরায় নিজ দেশের সীমায় ফিরে যায় হেলিকপ্টাটি।

রোববার দুপুর সোয়া ১২টা দিকে পুঞ্চের গুলপুর সেক্টরে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রোববার দুপুরে আচমকাই পাক সেনার একটি হেলিকপ্টার দেখা যায় পুঞ্চের গুলপুর সেক্টরে।

নিয়ন্ত্রণরেখার প্রায় ২৫০ মিটার ভেতরে চলে যায় সাদা রঙের ওই হেলিকপ্টাটি। এসময় ভারতীয় বাহিনী সতর্ক অবস্থান নেয় এবং হেলিকপ্টাটিতে গুলি চালায়।

সূত্র: ডেইলি পাকিস্তান

আগের সংবাদমাওলানা আহলুল্লাহ ওয়াসেলের প্রথম জানাজা সম্পন্ন
পরবর্তি সংবাদসমাবেশ থেকে বিএনপির ৭ দাবি ২ কর্মসূচি