
ফাতেহ ডেস্ক: পাকিস্তানে জাতীয় নির্বাচন আজ। ভোটগ্রহণ শুরু হবে স্থানীয় সময় সকাল ৮টায় চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ভোটার সাড়ে ১০ কোটির বেশি।
এবার নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ ও ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলের মধ্যে মূল লড়াইয়ের আভাস মিলছে। আর বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টিকে বিশ্লেষকরা রাখছেন তৃতীয় স্থানে।
নির্বাচনে ইমরানের দলকে সেনাবাহিনী সমর্থন দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে তৈরি হয়েছে ব্যাপক সহিংসতার আশঙ্কা।
সারা দেশে ৮৫ হাজার ভোটকেন্দ্রে মোতায়েন রয়েছে সাড়ে তিন লাখের বেশি সেনা সদস্য। ইমরানের বিরোধীদের আশঙ্কা ভোটে ইমরানের পক্ষে ব্যাপক কারচুপির সুযোগ করে দিতে পারে সেনাবাহিনী। দেশটির মানবাধিকার কমিশনও এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে।
