প্রার্থিতা বহালে ইসিতে ২২ জনের আবেদন

ফাতেহ ডেস্ক: মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন নির্বাচন কমিশনে আপিল করছেন। আজ থেকে বুধবার পর্যন্ত আপিল করার সুযোগ আছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বাতিল আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহ করে আজ, কাল ও পরশু ইসিতে আপিল করতে পারবেন সংক্ষুব্ধরা। রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেবেন তার বিরুদ্ধে চাইলে উচ্চ আদালতেও আপিল করতে পারবেন বাতিল হওয়া প্রার্থীরা।

বৃহস্পতিবার থেকে পরবর্তী তিনদিনে প্রধান নির্বাচন কমিশনার, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন এসব আপিল নিষ্পত্তি করবেন।

৩০০ আসনে বাতিল হওয়া ৭৮৬ প্রার্থীর মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, আমানউল্লাহ আমান, রুহুল কুদ্দুস দুলু, গোলাম মাওলা রনি, ড. রেজা কিবরিয়া, মোর্শেদ খান, ব্যারিস্টার নাজমুল হুদা, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, চিত্রনায়ক সোহেল রানা।

আগের সংবাদগাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে মৃত্যু ৫ জনের
পরবর্তি সংবাদসিইসিসহ কমিশনারদের নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ