সিইসিসহ কমিশনারদের নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ

ফাতেহ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট উত্থাপিত হয়নি বলে খারিজ করেছে হাইকোর্ট। এ আদেশ দিয়েছে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। রিট খারিজের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, এতে সিইসিসহ অন্য নির্বাচন কমিশনাররা স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন করবেন। ২৬ নভেম্বর হাইকোর্টে এই রিট আবেদন করা হয়।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, আইন মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়।

একইসঙ্গে রিট আবেদনে নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত গেজেট বাতিল চাওয়া হয়।

আগের সংবাদপ্রার্থিতা বহালে ইসিতে ২২ জনের আবেদন
পরবর্তি সংবাদ‘নির্বাচনে শান্তি রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ’