
ফাতেহ ডেস্ক
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫৮৪ জন। এখনও নিখোঁজ ২জন। সুন্দা প্রণালীর উপকূলে এ ঘটনা ঘটে।
সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, স্থানীয় সময় শনিবার রাত ৯টায় ক্রাকাটোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর, সাগরের নিচে ভূমিধস হলে সুনামির সৃষ্টি হয়। পান্ডেগ্ল্যাং, সাউদ ল্যামপাং আর সেরাং অঞ্চল থেকে হতাহতের খবর পাওয়া গেছে।
সুনামিতে ধ্বংস হয়েছে শতাধিক ঘরবাড়ি। জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রণালী জাভা সাগর ও ভারত মহাসাগরে গিয়ে মিলেছে। সুনামিতে সৃষ্ট বন্যায় সেখানকার উপকূলের ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে।
সেপ্টেম্বরে দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের পর সুনামিতে মারা যায় ২ হাজার মানুষ।
