রাজধানীতে কমপ্রেশার বিস্ফোরণে নিহত ১

ফাতেহ ডেস্ক

রাজধানীর শ্যামপুরে টায়ারের দোকানে কমপ্রেশার বিস্ফোরণে নাসির নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।

আহতরা হলেন মোফাজ্জেল ও বাবুল। ফায়ার সার্ভিস জানিয়েছে, আলম টায়ার নামের একটি দোকানে, সকাল সাড়ে ১০টার দিকে কমপ্রেশার বিস্ফোরণ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আহত ৩ শ্রমিককে উদ্ধার করে। পরে তাদের ঢাকা মেডিকেলে নেয়া হলে নাসির নামের এক শ্রমিক মারা যায়। বাকি দুজনের শরীরে কমপ্রেশারের লোহা ঢুকে যাওয়ায় তাদের চিকিৎসা চলছে।

আগের সংবাদআরব আমিরাতের রাজকুমারী কি ‘নিখোঁজ’?
পরবর্তি সংবাদপেট্রোল বোমা হামলায় পাল্টাপাল্টি দোষারোপ আ. লীগ-বিএনপির